এই গরমে নিজেদের ঠান্ডা রাখতে ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে মানুষ। এই পরিস্থিতিতে এসির ব্যবহারে রাশ চাইছে কলকাতা পুরসভা।

হাইলাইটস
গরম পরতেই এয়ার কন্ডিশনিং মেশিন কিনতে দেদার ভিড় দোকানে।
শুধু নতুন এসি-ই নয়, ব্যবহৃত এসি কেনার ভিড়ে ঠাসাঠাসি চাঁদনি চকও।
আর ঠিক এই প্রবণতাই ডেকে আনছে মারাত্মক বিপদ!

.14 থেকে 17 এপ্রিল চলবে ব্লকবাস্টার ভ্যালু ডে- বাড়ি, রান্নাঘর এবং গরমের জিনিসে দারুণ ডিসকাউন্ট

শ্যামগোপাল রায়
হুগলির জাঙ্গিপাড়া থেকে মধ্য কলকাতার বিপনি। ভ্যাপসা গরমে এতটা রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে শেষমেশ প্রায় দোকানের মেঝেতেই বসে পড়লেন মধ্যবয়সি মহিলা। দোকানেও দেদার ভিড়। তাঁর মতোই এয়ার কন্ডিশনিং মেশিন কিনতে ভিড় জমিয়েছেন অনেকে।

শুধু নতুন এসি-ই নয়, ব্যবহৃত এসি কেনার ভিড়ে ঠাসাঠাসি চাঁদনি চকও। আর ঠিক এই প্রবণতাই ডেকে আনছে মারাত্মক বিপদ! পরিবেশবিদরা একসুরে বলছেন, বিশ্ব উষ্ণায়নে বড়সড় অবদান রাখছে এসি থেকে নির্গত নানা বিষাক্ত গ্যাস। নিজেদের ঠান্ডা রাখতে গিয়ে নিজেদেরই ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে মানুষ।

এই পরিস্থিতিতে এসির যথেচ্ছ ব্যবহারে রাশ চাইছে কলকাতা পুরসভাও। পরিবারপিছু একটি এসি-ই যাতে ব্যবহার হয়, সেই প্রচার শুরু হচ্ছে শহরে। পরিসংখ্যান বলছে, কলকাতায় গড়ে প্রতি বছর ২৫ থেকে ৩০ শতাংশ হারে বাড়ছে এসির বিক্রি।

মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দারের কথায়, "গত তিন বছরে শহরে এসি ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়েছে। আগে একটি পরিবার একটি এসি কিনত। কিন্তু এখন অনেক বাড়িতেই ৩-৪টি এসি কেনা হচ্ছে। আমরা শহরবাসীর কাছে আবেদন করতে চলেছি, খুব প্রয়োজন ছাড়া দু’টি এসি ব্যবহার করবেন না।"

করণীয় কী?
ব্যাটারি বা সিএনজি চালিত গাড়ির সংখ্যা বাড়াতে হবে।ছাদ বাগান তৈরির উপর জোর।বৈজ্ঞানিক পদ্ধতিতে ইকো ফ্রেন্ডলি হাউস তৈরি।আরবান ফরেস্টের সংখ্যা বৃদ্ধি।সৌরবিদ্যুৎকে ব্যবহার বাড়াতে হবে।

Popular posts from this blog

लेख के लिए ऑनलाइन पैसे कमाने के 20 तरीके

নিবন্ধের জন্য অনলাইনে অর্থ উপার্জনের 20টি উপায়

20 ways to make money online for article